রাত পোহালেই হাতীবান্ধায় ভোট

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাত পোহালে আগামীকাল বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।উপজেলা চেয়ারম্যান

2024-05-07T15:47:18+00:00
2024-05-07T15:47:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাত পোহালেই হাতীবান্ধায় ভোট
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৩:৪৭ পিএম   (ভিজিট : ২১৬)
X

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাত পোহালে আগামীকাল বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন (ঘোড়া) প্রতিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  লিয়াকত হোসেন বাচ্চু (কাপপিরিচ) এবং  সাবেক পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এর সহধর্মিণী  শাহানা ফেরদৌসী সিমা(আনারস)প্রতিক এবং রেজাউল করিম (মোটরসাইকেল) প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মঞ্জু, আলা উদ্দিন মিয়া, বাপ্পি শোয়েব আহমেদ, সাবেরুল ইসলাম চঞ্চল, জুয়েল ইসলাম, দুলাল চন্দ্র রায় ও আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে মাকতুফা ওয়াসিম বেলী,শারমিন সুলতানা সাথি,  ও নাসরিন বেগম।

এই  উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ঝুঁকিপুন।  তিনজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছে।

আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বী  চেয়ারম্যান  প্রার্থী শাহানা ফেরদৌসি সীমা তার ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখার অভিযোগ তুলে গতকাল সন্ধ্যায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন।

ঘোড়া  মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বী  চেয়ারম্যান  প্রার্থী মশিউর রহমান মামুন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দিয়েছে।

দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার ঝুঁকিপুন চারটি ইউনিয়নে ভোটকেন্দ্র চিহ্নিত করে,বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। 

হাতীবান্ধা উপজেলা ১২টি ইউনিয়ন, মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩টা। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫ টা। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং  ৫ শত ৩৯টি ভোট কক্ষকে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হবে।

হাতীবান্ধা নির্বাচন অফিসার রাশেদ এ বিষয়ে ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করবে, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। 

এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,সুষ্ঠু পরিবেশ ভোট আমরা উপহার দিবো।যদি কেউ ব্যাঘাত ঘটায় আমরা তা প্রতিহিত করবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy