গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:০২ পিএম (ভিজিট : ১৭৭)

X
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল দুপুরে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলার শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মনিষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, বিএমএসএফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সদস্য বিনয় শিয়ালী প্রমূখ।