উপজেলা নির্বাচন: শার্শায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিএনপি

2024-05-07T18:25:10+00:00
2024-05-07T18:25:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপজেলা নির্বাচন: শার্শায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৬:২৫ পিএম   (ভিজিট : ২৫১)
X

যশোরের শার্শা উপজেলা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিএনপি ,জাতীয় পার্টিসহ অন্য কোন দলের প্রার্থী না থাকায় এখানে আওয়ামীলীগের প্রতিদ্বন্দী আওয়ামীলীগ।

গত রবিবার রাতে শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম খলিলের বাস ভবনে বোমা হামলা চালিয়েছে প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীর সমার্থকরা।এঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। 

শার্শা উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ৪ জন প্রতিদ্বন্দীতা করছেন তারা হলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু  শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান ও  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন। এদের মধ্যে সোহরাব হোসেন স্থানীয় সংসদ সদস্যের আস্তাভাজন বলে ব্যাপক পরিচিতি রয়েছে। 

পুুরুষ ভাইস চেয়ারম্যান ৪ জন প্রতিদ্বন্দীতা করছেন  তারা হলেন  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরীন আলম বাদল, আব্দুর রহিম, ৯ নং উলাশী ইউনিয়নের মেম্বার  তরিকুল ইসলাম মিলন ও শফিকুল ইসলাম মন্টু। মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন তারা হলেন বর্তমান ভাইস আলেয়া ফেরদৌস,শার্শা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সালমা আলম ও নাজমুন নাহার। 

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলায় স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় ঘটছে সংঘর্ষ-হামলাও। হুমকি-ধামকি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন অনেকে।  ফলে বিভক্তি ছড়িয়ে পড়েছে তৃণমুলে। চলছে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা।

স্থানীয় সংসদ সদস্য পছন্দের প্রার্থীর প্রতি প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন। অনেক প্রার্থী আবার নিজেকে দল সমর্থিত প্রার্থী দাবি করছেন। সভা-সমাবেশে দিচ্ছেন উত্তেজনাম‚লক বক্তব্য। এসব কারণে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। নেতা-কর্মী ও স্থানীয়দের ধারণা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের চলতে পারে নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিস সুত্র থেকে বলেছে, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শার্শা উপজেলা। এখানে মোট ভোটার রয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৫০৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫৫ জন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy