এনআরবি-এসএইচএসটিপিআইএ এর মধ্যে এমওইউ স্বাক্ষর

যশোর প্রতিনিধি

সারাবাংলা

এনআরবি ব্যাংক লিমিটেড এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (এসএইচএসটিপিআইএ) মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত

2024-05-07T18:28:50+00:00
2024-05-07T18:28:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনআরবি-এসএইচএসটিপিআইএ এর মধ্যে এমওইউ স্বাক্ষর
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৬:২৮ পিএম   (ভিজিট : ২৩৭)
X

এনআরবি ব্যাংক লিমিটেড এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (এসএইচএসটিপিআইএ) মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা পার্কের বিজনেস সেন্টারে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এনআরবির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকির আমিন চৌধুরী এবং এসএইচএসটিপিআইএ-এর পক্ষে সভাপতি আহসান কবীর এমওইউতে স্বাক্ষর করেন। পরে ফাইল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই চুক্তির ফলে এসএইচএসটিপিআইএ-এর সদস্যদের ব্যবসা উন্নয়নে সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান করবে এনআরবি। এতে উভয় পক্ষ লাভবান হবে।

আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ।

তিনি বলেন, আইটি সেক্টরের উদ্যোক্তাদের প্রধান সম্পদ হলো মেধা। এটাকে সম্পদ ধরে অর্থায়নের সুযোগ বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় কার্যত অনুপস্থিত। এনআরবি এই শূন্যতা পূরণে এগিয়ে আসায় তিনি ব্যাংকটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এসএইচএসটিপিআইএ-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, এনআরবির হেড অব এসএমই এ এম জাহেদ এবং যশোর শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৌমিত্র বিশ্বাস।

টেকসিটির সঙ্গে  চুক্তি
এর আগে একই স্থানে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয় পার্কের ১০টি কোম্পানি। পার্কের যাত্রালগ্নে এই কোম্পানিগুলো হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। পরে নানা জটিলতার কারণে কোম্পানিগুলো টেকসিটির সাথে চুক্তিবদ্ধ হয়নি। অবশেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, একই মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের উদ্যোগে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই অনুষ্ঠানে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জাফর উল্লাহ বলেন, বিএইচটিপিএ, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের যৌথ প্রচেষ্টায় শেখ হাসিনা পার্ক এগিয়ে নিতে হবে। দেশের প্রথম এই সফটওয়্যার পার্কটিকে মডেল হিসাবে গড়ে তুলতে হবে। সেই লক্ষে প্রতিমন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক।

এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, টেকসিটির নির্বাহী পরিচালক মো. হারুনুর রশিদ, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. খালেদা খাতুন রেখা, স্কলারসটেকের সিইও আহসান কবীর, টেকনোসফটের মো. শাহজালাল,  টেকনোলজির অজয় দত্ত, বর্ণ আইটির উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান দুটিতে এনআরবির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এমডি আরিফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা, শেখ হাসিনা পার্কের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, বিনিয়োগকারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy