অক্সিজেন উৎপাদনের প্ল্যান্ট আবিষ্কারক তারিফ সড়ক দুর্ঘটনায় নিহত

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

অল্প খরচে বাতাস থেকে অক্সিজেন উৎপাদনে প্ল্যান্ট তৈরি করে তাক লাগানো তাহের মাহমুদ তারিফ (১৮) আর নেই। ৭

2024-05-07T19:21:54+00:00
2024-05-07T19:21:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অক্সিজেন উৎপাদনের প্ল্যান্ট আবিষ্কারক তারিফ সড়ক দুর্ঘটনায় নিহত
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৭:২১ পিএম   (ভিজিট : ১৭৮)
X

অল্প খরচে বাতাস থেকে অক্সিজেন উৎপাদনে প্ল্যান্ট তৈরি করে তাক লাগানো তাহের মাহমুদ তারিফ (১৮) আর নেই। ৭ মে মঙ্গলবার পাবনা যাওয়ার পথে দাশুড়িয়ায় ট্রাক ও সিএনজি এক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় সে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে টাঙ্গাইলে তার মৃত্যু হয়েছে। 

ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএনজিতে ঈশ্বরদী থেকে পাবনা যাওয়ার পথে দাশুড়িয়াতে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে গুরুত্বর আহত হয় তারিফ। ঢাকা নেওয়ার পথে পথিমধ্যে মারা যায় সে। 

তারিফ ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি মহল্লার (বকুলের মোড়) মৃত আব্দুস সালামের ছেলে। তারিফরা দুই ভাই ও এক বোন। করোনাকালীন সময়ে অক্সিজেনের অভাবে তাঁর বাবা মারা যায়। সেই পরিপ্রেক্ষিতে অক্সিজেন উৎপাদনে প্ল্যান্ট তৈরি করে।

বর্তমানে তারিফ কৃত্রিম বৃষ্টি নিয়ে গবেষণা করছিল বলে জানা যায়। তারিফ ঈশ্বরদী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এই বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, তারিফের মধ্যে উদ্ভাবনীয় শক্তি ছিল। আমরা একজন মেধাবী ছাত্রকে হারালাম। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy