শেষ সম্বল জমি-জমা লিখে নিল ছেলে, অভিমানে বিষপান বাবা-মার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

ছেলের ওপর অভিমান করে নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বৃদ্ধ বাবা-মা বিষপান করেছেন। বুধবার (৮ মে) সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের

2024-05-08T15:16:13+00:00
2024-05-08T15:16:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ সম্বল জমি-জমা লিখে নিল ছেলে, অভিমানে বিষপান বাবা-মার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৩:১৬ পিএম   (ভিজিট : ২৭৯)
X

ছেলের ওপর অভিমান করে নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বৃদ্ধ বাবা-মা বিষপান করেছেন। বুধবার (৮ মে) সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ওই বৃদ্ধ বাবা-মা হলেন: একই এলাকার মো. আলম শেখ (৬০) ও তার স্ত্রী নাজমা বেগম (৫০)। হাসপাতালে চিকিৎসাধীন বাবা আলম শেখ জানান, তার দুই মেয়ে এক ছেলে। একমাত্র সন্তান মো. সবুজ শেখকে তার শেষ সম্বল জমি-জমা লিখে দিয়েছেন। ছেলে তাকে কথা দিয়েছিলো সংসারের সব দায়িত্ব এবং তার সব ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু জমি লিখে নেয়ার পর ছেলে তার কথা রাখেনি। এ দিকে ঋণের কারণে পাওনাদারদের অপমান-অপদস্থ নীরবে সহ্য করতে হতো তাকে। তা ছাড়াও ছেলে ও ছেলের বউ তাদের স্বামী-স্ত্রী দুজনের সঙ্গেই খারাপ ব্যবহার করে। একপর্যায়ে নিজেদের জীবনের ওপর অতিষ্ঠ হয়ে তারা বিষপান করেছেন।

ছেলে সবুজ শেখের কাছে বাবা-মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে তার চাচাতো ভাই জুয়েল রানা বলেন,‘তার চাচা-চাচি দুজনেই সুস্থ হলে পারিবারিকভাবে বসে এ বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।’

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা আক্তার জানান, বিষপান করে স্বামী-স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে অলম শেখের স্ত্রী নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।





  বিষয়:   অভিমান  বিষপান  বাবা-মা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy