জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং অফিসারকে মারধর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার চাতলপাড়

2024-05-08T16:15:38+00:00
2024-05-08T16:23:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং অফিসারকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৪:১৫ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৪ ৪:২৩ পিএম  (ভিজিট : ১৬৮)
X

নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ মজুমদার জানান, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৯০টি। এর মধ্যে দুপুর পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৪২টি। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy