ভোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সকাল ১০ টার দিকে

2024-05-08T17:31:09+00:00
2024-05-08T17:31:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৭১)
X

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সকাল ১০ টার দিকে উপজেলার পাঁচটিকরি আলিম মাদ্রাসা কেন্দ্রের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকরা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে চারজন আহত হন। আহতদের মধ্যে সামসুল আজমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং মুনসুর আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  

ওসি সুমন কুমার জানান, ভোট কেন্দ্রের সীমানার বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

এদিকে, সকাল ৮টা থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ১৮৪ কেন্দ্রে একযোগে উপজেলা নির্বাচন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়।  

কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে ভোটের ধীরগতি নিয়ে অভিযোগ রয়েছে ভোটারদের। উল্লেখ্য, এবারের নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন অংশ নিচ্ছেন। এরমধ্যে ৬ জন রয়েছেন বিএনপির।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছেন তারা। এ জন্য দল থেকে তাদের বহিস্কার করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy