হাতীবান্ধায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।হাতিবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ৭২টি

2024-05-08T19:14:15+00:00
2024-05-08T19:14:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৭:১৪ পিএম   (ভিজিট : ২০৩)
X

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

হাতিবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ৭২টি কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই,সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটার সংখ্যা বাড়ে।

হাতিবান্ধায় দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার ঝুঁকিপুন চারটি ইউনিয়নে ভোটকেন্দ্র চিহ্নিত করে,বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে। হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন, মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩টি। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫ টা। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং  ৫ শত ৩৯টি ভোট কক্ষকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদ জানান, ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করেছে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত ছিল। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন, বিজিবির স্ট্রাইকিং ফোর্স অবাধ ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে কাজ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy