সিরাজগঞ্জে পিকআপ ভ্যান অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।বুধবার

2024-05-08T19:57:50+00:00
2024-05-08T19:57:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে পিকআপ ভ্যান অটোরিকশার সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৫৩)
X

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৮ মে) সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশার চালক আব্দুল গফুর (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ আসছিল।

পথে ব্রহ্মকাপালিয়া এলাকায় পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy