বরিশাল সদর উপজেলায় চমক দেখালেন চেয়ারম্যান আবদুল মালেক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক।

2024-05-09T18:01:34+00:00
2024-05-09T18:01:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশাল সদর উপজেলায় চমক দেখালেন চেয়ারম্যান আবদুল মালেক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ২৬৮)
X

বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। সবাইকে চমক দেখালেন বরিশাল সদর উপজেলায় নির্বাচিত হয়ে। তিনি ১৯৮০৭ ভোটে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী সাংবাদিক নেতা এসএম জাকির হোসেন পান ১৭ হাজার ৩১৪ ভোট।

এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ১৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।

বুধবার বরিশাল সদর উপজেলা পরিষদের একটি কক্ষে রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী ভোটের এই ফলাফল ঘোষণা করেন। এদিকে বুধবার বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়ের ৬৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে  চলে বিকেল চারটা পর্যন্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বরিশাল সদর উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৯ জন ভোটারের মধ্যে ৩৫ দশমিক ৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি।

তিনি জানান, কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করে। রাত ১০ টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়।

হোগলা স্কুল,চন্ডীপুর, আস্তাকাঠি,কড়াপুর, শায়েস্তাবাদ, রায়পাশাসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে সর্বত্র শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলতে দেখা গেছে। এসময় যেকোনো বিশৃঙ্খলা এড়াতে ভোটকেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy