চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই বহিষ্কৃত নেতার জয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুরে বিএনপির বহিষ্কৃত নেতা

2024-05-09T18:34:19+00:00
2024-05-09T18:36:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই বহিষ্কৃত নেতার জয়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬:৩৪ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৪ ৬:৩৬ পিএম  (ভিজিট : ১৮৫)
X

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুরে বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন আলিম ও নাচোল উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের।  

জানা গেছে, ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীকে বিএনপির বহিষ্কৃত উপজেলা সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম ১৩ হাজার ৮৪ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতীকে পেয়ছেন ১০ হাজার ৭৬৬ ভোট। এছাড়া বাবর আলী আনারস প্রতীকে ৫ হাজার ৫২৪ ভোট, মহা. শরিফুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৮৪৯ ভোট, ঘোড়া প্রতীকে মোহা. আব্দুল গাফ্ফার মুকুল ১ হাজার ৬৩১ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মোহা. কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৫ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কায়সার আহমেদ তালা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫৮৯। এছাড়া মো. হোসেন আলী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৭ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. শাহজাদী খাতুন হাঁস প্রতীকে ২১ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে ১৩ হাজার ৬৪৪ ভোট পেয়েছেন মোসা. রেশমাতুল আরস।

অপরদিকে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট। এছাড়া হালিমা খাতুন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৫৪ ভোট, মোটরসাইকেল প্রতীকে মাহফুজা খাতুন পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ২৬ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতীকে মোকসেদুর রহমান পেয়েছেন ১৯ হাজার ৯১২ ভোট। এছাড়া তালা প্রতীকে দেলওয়ার হোসেন বুলবুল ১৬ হাজার ৬২৮ ভোট, নজরুল ইসলাম চশমা প্রতীকে ১২ হাজার ৯৫২ ভোট ও মাইক প্রতীকে মাসুদ পারভেজ পেয়েছেন ৫ হাজার ৬৩২ ভোট।

এছাড়া নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এ নিয়ে তিনি টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৯ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান পেয়েছেন ১৬ হাজার ৯২৫ ভোট। এছাড়া আশরাফুল হক টিউবওয়েল প্রতীকে ৭ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৯ হাজার ৩৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জান্নাতুন নাঈম মুন্নী হাঁস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮২ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭.০৩ শতাংশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy