কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চা দোকানির সর্বস্ব পুড়ে ছাই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক চা দোকানীর সর্বস্ব। গত বুধবার (৯ মে) দিবাগত রাত সোয়া

2024-05-09T18:50:12+00:00
2024-05-09T18:50:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চা দোকানির সর্বস্ব পুড়ে ছাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৬০)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক চা দোকানীর সর্বস্ব। গত বুধবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও বাজারে জমসেদ মিয়ার চায়ের দোকানে আগুন লেগে আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। 

অগ্নিকাণ্ডের সুত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলেও ফায়ার সার্ভিস টিম আসতে প্রায় ঘন্টা দেড়েক বিলম্ব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জমসেদ মিয়া জানান, এই চায়ের দোকান দিয়েই প্রায় ৪০ বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিছুদিন আগে কয়েক হাজার টাকা খরচ করে ঘরটি মেরামত করেছিলাম। এখন অগ্নিকাণ্ডে আমার সবকিছু শেষ। তিনি তার দোকান পুণ: নির্মাণে সরকারি সহায়তা কামনা করছেন। 

স্থানীয় ইউপি সদস্য সবুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অগ্নিকাণ্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে। 

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত জমসেদ মিয়ার দোকান ঘর সংস্কারে তিনি নগদ আর্থিক সহায়তাসহ বাঁশ খুঁটি দিয়ে সহায়তা করেছেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি সহায়তার জন্য বিষয়টি অবহিত করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চা দোকানীকে উপজেলা প্রশাসনের পক্ষ আর্থিক সহায়তা করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy