দিনাজপুরে লরিচাপায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের কাউগা নামক স্থানে চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায় তেলের লরি। এতে ঘটনাস্থলেই নিহত

2024-05-11T10:33:31+00:00
2024-05-11T13:47:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে লরিচাপায় নিহত ২
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ১০:৩৩ এএম  আপডেট: ১১.০৫.২০২৪ ১:৪৭ পিএম  (ভিজিট : ১৫১)
X

দিনাজপুরের কাউগা নামক স্থানে চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায় তেলের লরি। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশপ্রহরীসহ আরও এক ব্যক্তি।

শনিবার (১১ মে) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে কাউগা বাজারের নৈশপ্রহরী আজাহার আলী (৬০) এবং কাউগা হাটখোলা গ্রামের রানা (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুরে আসার পথে কাউগা নামক স্থানে তেলের লরির চালক রাজু খন্দকার ঘুমিয়ে যান। এসময় লরিটি কাউগা বাজারের সোবহানের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাজারের নৈশ প্রহরী আজাহার আলী এবং চায়ের দোকানে আসা রানা নিহত হন।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তেলের লরির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy