চেয়ারম্যান প্রার্থীর লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচনের লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। যা নির্বাচনী

2024-05-11T13:03:58+00:00
2024-05-11T13:37:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চেয়ারম্যান প্রার্থীর লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ১:০৩ পিএম  আপডেট: ১১.০৫.২০২৪ ১:৩৭ পিএম  (ভিজিট : ৩৯৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচনের লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। 

বিধি লংঘন করে আলোচিত ও বিতর্কিত চেয়ারম্যান প্রার্থী মো: মনির হোসেন লিফলেটে তাঁরা ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু এবং সজিব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা হয়েছে।

নির্বাচনী বিধিতে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কাহারো নাম, ছবি বা প্রতীক ব্যবহার করিতে পারবেন না। তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত হলে সেই ক্ষেত্রে তিনি কেবল তার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টার ও লিফলেটে ছাপাতে পারবেন। কিন্তু ওই চেয়ারম্যান প্রার্থী এ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

ওই লিফলেটে তিনি লিখেছেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শ লালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। কসবা আখাউড়ার উন্নয়নের রুপকার আইনমন্ত্রী আনিসুল হকের একজন একনিষ্ঠ কর্মী। টানা ১০ বছর আখাউড়া উপজেলা যুবলীগের সভাপতি ও পরবর্তীতে ৮ বছর আহ্বায়ক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মো: মনির হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, অতিউৎসাহী কিছু ছেলেপেলে হয়ত এটা করে থাকতে পারে। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি খেয়াল রাখবো এমন যাতে আর না হয়।

উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, বিষটি আমাদের নজরে এসেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy