বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ শ্রমিক। শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে

2024-05-11T13:09:50+00:00
2024-05-11T13:09:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ১:০৯ পিএম   (ভিজিট : ১৯৩)
X

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ শ্রমিক। শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে বজ্রপাতে ইটবাহী ট্রলারের দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান।

মৃতরা হলেন, মোস্তফা (৫৫) ও মিলন (৩৫)।

জানা গেছে, শনিবার সকালে পিরোজপুর জেলার বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদী পথে শরণখোলায় যাচ্ছিলেন ১১ শ্রমিক।  নদীতে ভাটা থাকায় শরণখোলার উপজেলার বান্ধাঘাটা এলাকায় খালের মধ্যে অবস্থান নেয় শ্রমিকরা। সকাল ১০টার দিকে বজ্রপাতে ট্রলারের ৮ শ্রমিক আহত হয়। এদের মধ্যে মোস্তফা ও মিলন নামের দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। বাকি আহত ৬ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আর বজ্রপাতের আগেই তিন শ্রমিক ট্রলার থেকে উঠে একটি দোকানে অবস্থান নিয়েছিল। তারা সুস্থ আছেন।
 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy