মা দিবসে যে উপহার দিতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস।আর এই দিনটিতে মাকে একটু খুশি করার অবকাশ খোঁজেন অনেকে। কিন্তু মা দিবসে

2024-05-11T14:06:57+00:00
2024-05-11T14:06:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মা দিবসে যে উপহার দিতে পারেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ২:০৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X

মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস। আর এই দিনটিতে মাকে একটু খুশি করার অবকাশ খোঁজেন অনেকে। কিন্তু মা দিবসে মাকে কি উপহার দেবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। মা'কে যাই দিন না কেন, তিনি খুশি হবেনই। কিন্তু তারপরও পরিকল্পনা অনেক সময় আনন্দ অনেক বাড়িয়ে দিতে পারে। হাতে কিন্তু সময় বেশি নেই। সিদ্ধান্ত না নিয়ে থাকলে এখনই নিয়ে ফেলুন। কী কী উপহার দিতে পারেন মাকে? জেনে নিন

রান্না করুন

বাড়ি থেকে দূরে থাকলেই বোঝা যায় মায়ের হাতের রান্নার মহিমা। তবে কাছে থাকলে তো রোজ রোজ মায়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হয় অনেকেরই। তবে মা দিবসে আপনি নিজেই মায়ের প্রিয় খাবার রান্না করে চমকে দিতে পারেন। বড় আয়োজন করা সম্ভব না হলেও নাশতাজাতীয় কিছু বানিয়েও তাক লাগিয়ে দিতে পারেন একটু চেষ্টা করলেই।

ঘুরতে যান

অনেকের কাছে ঘুরতে বের হওয়া শুধু বন্ধুবান্ধব আর ভালোবাসার মানুষের জন্যই বরাদ্দ থাকে। মা দিবসে নাহয় বদলে যাক ঘুরতে যাওয়ার সংজ্ঞা। মাকে নিয়ে চলে যান কোনো একটা সুন্দর জায়গায়। প্রকৃতির কাছাকাছি হলে সবচেয়ে ভালো। তারপর একটা রেস্তোরাঁয় বসে অর্ডার করতে পারেন মায়ের পছন্দের খাবার।

ঘর গোছানো

এলোমেলো ঘর নিয়ে মায়ের বকা খাননি, এমন মানুষ খুব কমই আছে। মা দিবসে উপহার হিসেবে নিজের এবং অন্যান্য ঘর গুছিয়ে রাখতে পারেন। এমনকি সুযোগ পেলে মায়ের ঘরটাও গুছিয়ে দিতে পারেন। আর সে সময় চুপিসারে একটা উপহারও লুকিয়ে রাখতে পারেন মায়ের ঘরে।

ফুল

ভালোবাসা প্রকাশের জন্য ফুলের চেয়ে ভালো উপহার হতে পারে না। সাতসকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে তুলে দিতে পারেন একগুচ্ছ ফুল। মা দিবস উপলক্ষে ফুলের সঙ্গে ছোট্ট একটা চিরকুটও থাকতে পারে। সেখানে লিখতে পারেন মায়ের প্রতি ভালোবাসার কথা।

ছবির ফ্রেম

মায়ের জীবনের স্মরণীয় মুহূর্ত কিংবা গুরুত্বপূর্ণ দিনের ছবিগুলো দিয়ে তৈরি করতে পারেন একটা ছবির অ্যালবাম। পুরোনো ছবি ফিরিয়ে আনে সোনালি সময়। পরিবারের সঙ্গে কাটানো দিনের কথা মনে পড়লে অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে।

বই কিংবা অন্য কিছু

মাকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই। মা বইয়ের পোকা হলে এটা হতে পারে দারুণ উপহার। এ ছাড়া উপহার হিসেবে বেছে নিতে পারেন একটা শাড়ি। রান্নার সামগ্রী, সাজগোজের জিনিসপত্র কিংবা একটা গাছও মাকে যারপরনাই খুশি করবে।

মোবাইল ফোন 

দূরে থাকা আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে এখন মায়েরা মোবাইল ফোন ব্যবহার করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। গ্যাজেট তাই দিতে পারেন উপহার হিসেবে। ভালো একটি মোবাইল ফোন কিংবা ইয়ার বাড হতে পারে মা দিবসের চমৎকার উপহার। 





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy