প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৫:২৮ পিএম (ভিজিট : ১৪৬)

X
নেত্রকোনার কেন্দুয়ায় আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী (৯৪) গতকাল শুক্রবার বিকেলে না ফেরার দেশে পাড়ি জমান। (ইন্না লিল্লাহে - রাজিউন)
তিনি দুই পুত্র ও এক কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১১ মে) সকাল ১০টায় উপজেলার আশুজিয়া ইউনিয়নে নগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ছাবেদ ভাইয়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে এসেছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি, অসীম কুমার উকিল,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো রাজীব হোসেন, আশুজিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলী, আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।