কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে রাজিব মিয়া(২৬) নামে এক যুবক আত্নহত্যা করেছেন।ঘটনাটি ঘটেছে শনিবার

2024-05-11T17:40:28+00:00
2024-05-11T18:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৫:৪০ পিএম  আপডেট: ১১.০৫.২০২৪ ৬:২২ পিএম  (ভিজিট : ২১২)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে রাজিব মিয়া(২৬) নামে এক যুবক আত্নহত্যা করেছেন। 

ঘটনাটি ঘটেছে শনিবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বালুচর গ্রামে। নিহত রাজিব মিয়া ঐগ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব ও তার বৃদ্ধ মা এক সাথে সকাল ১০টার দিকে খাবার খেয়েছেন। খাবার খেয়ে রাজিবের মা ধান শুকাতে বাড়ির সামনে যান।রাজিব তখন ঘরেই ছিল। তার মা কাজ শেষে দুপুরের দিকে ঘরে এসে দেখেন রাজিব নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। এলাকাবাসী পরে কেন্দুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আড়া থেকে লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম জানান, বালুচর গ্রামের জব্বার মিয়ার ছেলে রাজিব মিয়া গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।ছেলেটি ছিল হাবাগোবা ধরনের।ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:খজনক।

কেন্দুয়া থানার উপপরিদর্শক শফিউল আলম ফাঁসিতে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালে প্রেরণ করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy