নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত মামুন সমাদ্দার (২২) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের

2024-05-11T19:05:20+00:00
2024-05-11T19:05:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৫৯)
X

নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত মামুন সমাদ্দার (২২) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। 

শনিবার (১১ মে) নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক কাজেম আলী মন্ডল (৩৫) গুরুতর আহত হন। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। 

আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy