প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৭:২৭ পিএম (ভিজিট : ২১৪)

X
গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ সাজু আহমেদ (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১)। এসময় তার কাছ থেকে ৬শ ৫০ পিস ইয়াবা ও ৪১ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১১ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন (র্যাব -১) এর (অপস্ এবং মিডিয়া অফিসার) মাহফুজুর রহমান।
গ্রেফতারকৃত সাজু গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার ব্যাংকের মাঠ বস্তির শুকুর মিয়ার ছেলে। সে ওই এলাকার শাজাহানের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতেন।
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি অভিযানিকদল টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাজুকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৬শ ৫০ পিস ইয়াবা ও ৪১ পিস ফেন্সিডিল উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাজু দীর্ঘদিন যাবৎ অন্যান্য মাদক ব্যবাসায়ীদের সাথে যোগসাজসে বিভিন্ন সীমান্তর্বতী জেলা থেকে ফেন্সিডিল এবং ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছে।
অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।