প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৭:৪৯ পিএম (ভিজিট : ২২১)

X
গাজায় গণহত্যা বন্ধ কর- স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র কায়েম কর। প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বর নারকীয় হত্যযজ্ঞের প্রতিবাদে প্রতিবাদ ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর এলাকায় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার মিলনায়তনে আকছির এম চৌধুরী ট্রাস্ট স্কুল ও রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার প্রতিবাদ ও সংহতি সভার আয়োজন করেন।
রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আকছির এম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমরেড আবু সাইদ খান, সাধারণ সম্পাদক জেলা ওয়াকার্স পার্টি, দীপক চৌধুরী বাপ্পি, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন,কবির হোসেন কানু, সাধারণ সম্পাদক, জেলা বেসরকারি গ্রন্থাগারিক পরিষদ, রুবেল আহমেদ সভাপতি আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও আকছির এম চৌধুরী চ্যারেটি ট্রাস্ট স্কুলের প্রধান শিক্ষক শিরিন আক্তার প্রমুখ।
সভা বক্তারা বলেন, ফিলিস্তিনে নাগরিকদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ ছাড়া অন্য সবাই এটি স্বীকার করছে। অথচ বাংলাদেশ ছাড়া আর কোনো দেশই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না। এ ব্যাপারে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কারণে তা সম্ভব হচ্ছে না।
আমরা একটা অন্যায্য, অমানবিক বিশ্বে বাস করছি। যেখানে একটি অঞ্চলে নির্বিচার গণহত্যা হচ্ছে। শিশু হত্যা হয়, নারী হত্যা হয়। তারপরও সারা বিশ্ব নির্বিকার থাকে। এ বিশ্বে যারা সবচেয়ে শক্তিধর দেশ, তারা অস্ত্র পাঠায় এবং জাতিসংঘে যেন যুদ্ধবিরতি না হয়, সে জন্য ভেটো দেয় যা কি না মানবাধিকার পরিপন্থী।