ধামরাইয়ে হেলে পড়েছে চারতলা ভবন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে একটি ৪ তলা ভবনের বাড়ি অপর একটি ৬ তলা ভবনের ওপরে হেলে পড়েছে। এঘটনায় ৪ তলা

2024-05-12T13:45:02+00:00
2024-05-12T13:45:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে হেলে পড়েছে চারতলা ভবন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১:৪৫ পিএম   (ভিজিট : ১২৫)
X

ঢাকার ধামরাইয়ে একটি ৪ তলা ভবনের বাড়ি অপর একটি ৬ তলা ভবনের ওপরে হেলে পড়েছে। এঘটনায় ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে ধানসিঁড়ি মহল্লায় একটি ৪ তলা ভবন পাশের ৬ তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য দৃষ্টিগোচর হয়। এ ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস।

হেলে পড়া ভবনের মালিকের নাম জিয়াউর রহমান সিকদার ও পাশের ৬ তলা ভবন মালিকের নাম শামসুল হক বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। তারা ধামরাইয়ের ধানসিঁড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের ৪ তলা ভবনটি পাশের ৬ তলা ভবনের উপর হেলে পড়ার দৃশ্য স্থানীয়দের চোখে পরে। পরে বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভস ঘটনাস্থলে পৌঁছে ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

এ ব্যাপারে ৬ তলা ভবনের মালিক শামসুল হক বলেন, বিকেল হঠাৎ শুনতে পাই আমার বিল্ডিংয়ের ওপর পাশের ৪ তলা বিল্ডিং হেলে পড়েছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আমার ভবনটি নিরাপদ বলে জানিয়েছে। কিন্তু ও চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।  ঘটনায় হেলে পড়া ভবনের মালিক জিয়াউর রহমান সিকদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ ব্যাপারে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। একটা ৪ তলা বিল্ডিং পাশের ছয়তলা বিল্ডিংয়ের সাপোর্ট হয়ে আছে। পাশের ৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। আমরা ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ভবনটি কেন হেলে পড়লো বিষয়টি খতিয়ে দেখা হবে। আপাতত ওই ভবনে বসবাসরত সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy