মধুপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভান্ডারগাতি টেংগরপাড়া গ্রামে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই ছাত্রের

2024-05-12T14:35:51+00:00
2024-05-12T14:35:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ২:৩৫ পিএম   (ভিজিট : ২৬৮)
X

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভান্ডারগাতি টেংগরপাড়া গ্রামে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই ছাত্রের নাম মো. আলহাদী ( ৭ )।
 
পারিবারিক সূত্রে জানা যায়, আল-হাদী পাশ্ববর্তী মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসায় প্রতি দিনের ন্যায় শনিবাররো মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকেলে প্রাইভেট পড়তে আবার মাদ্রাসায় যেতো।

প্রতিদিনের ন্যায় আজও ছুটির পর বিকেল ৩টার দিকে মাদ্রাসায় বই রেখে বাড়িতে চলে যায় কিন্তু বাড়িতে না যাওয়ায় তার পরিবারের লোকজন মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারে সে বই রেখে বাড়িতে চলে গেছে। 

প্রত্যক্ষদর্শী লাল মিয়া ফকির জানান, আমরা বিকাল ৩টা থেকে পাশ্ববর্তী নদী এবং বিভিন্ন ডুবা ও পুকুরে খোঁজ নিয়ে আসার পথে মাদ্রাসার পাশে মাটিকাটা গর্তের দিকে এগিয়ে যেতেই তার একটি সেন্ডেল ভাসতে দেখি। সাথে সাথে পানিতে নেমে তার তলিয়ে থাকা মরদেহ খুঁজে পাই।

মৃত্যু আল-হাদীর চেংগরপাড়া গ্রামের  হাসান আলী ফকিরের একমাত্র সন্তান। বাবা মা ঢাকার বাইপাইলের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাকে তার দাদী লালনপালন করেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। তার মা বাবা ঢাকা থেকে আসার পর তাদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়। 

 তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy