বাবার সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই শিশু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাবার সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল দুই শিশু। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল। নিখোঁজের

2024-05-12T17:12:10+00:00
2024-05-12T17:12:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাবার সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই শিশু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ১৪০)
X

বাবার সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল দুই শিশু। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর আজ রোববার (১২ মে) তাদের মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ।

আজ রোববার (১২ মে) দুপুরে শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলো উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

জালালপুর গ্রামের আলহাজ আলী বলেন, যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরির কাজ করা হচ্ছে। সেই ব্লক নির্মাণ এলাকায় ছোট গর্তে পড়ে ছিল দুই শিশুর মরদেহ। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়।

নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও শ্যালিকার ছেলেকে নিয়ে শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে যাই। গতকাল শনিবার (১১ মে) সকালে আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারণা ছিল তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে জানাই। আজ সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ। ঘটনাস্থলে এসে দেখি নদীর পাড়ে ব্লকের গর্তে তাদের মরদেহ পড়ে আছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy