বাপাউবোর নবনিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নবনিযুক্ত ১৪ জন উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তাগণের (যান্ত্রিক/বিদ্যুৎ) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।পানি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত

2024-05-12T17:52:31+00:00
2024-05-12T17:52:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাপাউবোর নবনিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ২৭৬)
X

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নবনিযুক্ত ১৪ জন উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তাগণের (যান্ত্রিক/বিদ্যুৎ) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

পানি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব এসএম অজিয়র রহমান।

নবাগত কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বাপাউবোর তথ্য উপাত্ত সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও যুগ্মসচিব কাজী নজরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত কর্মকর্তাগণের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy