সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে করে ৬০ হাজার পিস ইয়াবা পাচারকালে একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । জানা গেছে

2024-05-12T18:10:20+00:00
2024-05-12T18:10:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে ইয়াবাসহ আটক ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৬:১০ পিএম   (ভিজিট : ১৯০)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে করে ৬০ হাজার পিস ইয়াবা পাচারকালে  একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । জানা গেছে ২ কোটি টাকা  উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য।

রোববার (১২ মে ) বিকেল ৩টায় উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় গাড়ি থেকে একজন পালিয়ে যায়। আটককৃত মো. ইসহাক (২৪) টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল ইয়াবা নিয়ে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে একটি অ্যাম্বুলেন্স। এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে আমরা অবস্থান নিই। পরে আমরা সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশি করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিল। 

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy