দশমিনায় আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনায় আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কৃত তিনজনের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী।শনিবার (১১ মে)

2024-05-12T18:13:41+00:00
2024-05-12T18:13:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৬:১৩ পিএম   (ভিজিট : ২৮২)
X

দশমিনায় আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক  ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কৃত  তিনজনের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী।
 
শনিবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আরজবেগী বাজারের রফিক হাওলাদারের ঘর থেকে তাদের আটক  করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় দশমিনা থানার এসআই আবদুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাজারে রফিকের ঘরের মধ্যে গাঁজা ক্রয়-বিক্রয়কালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় ওই ঘরের মধ্য থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটক কৃতরা হলেন ওই এলাকার আয়ূব আলীর ছেলে রফিক হাওলাদার (৪৪), তার স্ত্রী পারুল বেগম (৪২) এবং জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোট শিবা গ্রামের সেলিম সিকদারের স্ত্রী হোসনে আরা রুমা (৪৫)।

ওসি দশমিনা থানা মো. নুরুল ইসলাম মজুমদার  বলেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy