কোন আম কবে আসছে বাজারে?

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

গোপালভোগ, রাণীপছন্দ ও লক্ষণভোগ জাতের আম বাজারে আসবে ২৫ মে। এরপর ১০ জুলাই আশ্বিনা ও ২০ আগস্ট ইলামতি

2024-05-12T19:10:33+00:00
2024-05-12T19:10:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোন আম কবে আসছে বাজারে?
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৭:১০ পিএম   (ভিজিট : ৫৩৪)
X

গোপালভোগ, রাণীপছন্দ ও লক্ষণভোগ জাতের আম বাজারে আসবে ২৫ মে। এরপর ১০ জুলাই আশ্বিনা ও ২০ আগস্ট ইলামতি আম বাজারে আসবে। 

রাজশাহী জেলা প্রশাসন থেকে আম বাজারজাতের জন্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে আম বাজারজাত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।

রবিবার (১২ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আম বহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভার সভাপতি জেলা প্রশাসক এ তারিখ নির্ধারণ করেন।

জেলা প্রশাসক বলেন, ‘রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে কেউ যাতে অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনও আম বিক্রি করতে না পারে, সেজন্যেই কৃষি বিভাগের সমন্বয়ে এ ফল পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ের সভা আহ্বান করা হয়েছে। সভায় ঘোষিত তারিখ অনুযায়ী গাছে সব ধরনের গুটি-জাতীয় আম ১৫ মে থেকে পাড়া যাবে।’

তিনি আরও জানান, স্থানীয় গুটি জাতের আঁটির আম ১৫ মে থেকে পাড়া যাবে। এ ছাড়া ২৫ মে থেকে গোপালভোগ, রাণীপছন্দ ও লক্ষণভোগ; ক্ষিরসাপাত, হিমসাগর ৩০ মে; ল্যাংড়া ১০ জুন; আম্রপালি ১৫ ফজলি ১৫ জুন; আশ্বিনা ১০ জুলাই; বারি-৪ জাতের আম ৫ জুলাই; গৌড়মতি জাতের আম ১৫ জুলাই; ইলামতি ২০ আগস্ট থেকে বাজারজাতকরণ করতে পারবেন আমচাষি, বাগান মালিক, আড়ত মালিক এবং ব্যবসায়ীরা। এ ছাড়াও কাটিমন ও বারি-১১ আম সারাবছর সংগ্রহ করা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy