ভূঞাপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১২ মে) বিকেলে

2024-05-12T20:19:30+00:00
2024-05-12T20:21:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৮:১৯ পিএম  আপডেট: ১২.০৫.২০২৪ ৮:২১ পিএম  (ভিজিট : ৩১০)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ মে) বিকেলে থানা গেটের দেয়ালে পোস্টার লাগানো দায়ে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম বাবুকে এক হাজার টাকা ও অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের আরিফুল হক আরজুকে এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আকতার এ জরিমানা আদায় করেন।

তিনি জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রার্থী ও তাদের সমর্থকরা এসে পোস্টার ছিঁড়ে ফেলেন। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy