কেন্দুয়ার সেরা স্কুল হুমায়ূন আহমেদের ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা জেলায় এসএসসি-২০২৪ পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে কেন্দুয়া উপজেলার নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের হাতে

2024-05-12T20:24:16+00:00
2024-05-12T20:24:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ার সেরা স্কুল হুমায়ূন আহমেদের ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৮:২৪ পিএম   (ভিজিট : ৪৯০)
X

নেত্রকোনা জেলায় এসএসসি-২০২৪ পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে কেন্দুয়া উপজেলার নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাট্যজন ব্যক্তিত্ব প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের পরিচালনায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। 

শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবছর ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন। জিপিএ-৫ এর শতকরা হার ৯৭.৯৬ এবং শতভাগ সফলতা অর্জন করে নেত্রকোনা জেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে প্রয়াত হুমায়ুন স্যারের নিজ গ্রাম কুতুবপুরে  এপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। এবছর প্রতিষ্ঠানটির ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২৬জন ছেলে ও ২২জন মেয়ে রয়েছেন।

রোববার (১২ মে) বিকেলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এবছর এসএসসি পরীক্ষায় মোট ৪৯ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরীক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হওয়ায় ও ৪৮ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উপজেলাসহ জেলায় সেরা হওয়ার গৌরব অর্জন করায় শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, আমাদের শিক্ষার্থীরা এবার কেন্দুয়া তথা নেত্রকোনা জেলায় সেরা রেজাল্ট করেছে পাশাপাশি এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, তাতে কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীটটি নেত্রকোনা ছাড়িয়ে ময়মনসিংহ বোর্ডে ২য় স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। প্রয়াত ড.হুমায়ুন আহমেদ স্যারের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের সঠিক দিক নির্দেশনায় ও সকলের সার্বিক প্রচেষ্টার ফলে আমরা এসফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। 

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন,শহীদ স্মৃতি বিদ্যাপীট বরাবরই ভাল রেজাল্ট করে। এবছরও তারা ভাল রেজাল্ট করেছে। আমরা কেন্দুয়া উপজেলা প্রশাসন  এরেজাল্টের জন্য গর্ববোধ করছি পাশাপাশি তাদের জন্য দোয়া ও শুভ কামনা জানাচ্ছি। 

প্রসঙ্গত নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন রোয়াইলবাড়ী-আমতলা ইউনিয়নে গ্রামীণ প্রাকৃতিক মনোরম পরিবেশে অবহেলিত শিক্ষা বঞ্চিত বিশাল জন অধ্যুসিত এলাকায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ১৯৯৬ সালে অভিনেতা আসাদুজ্জামান নূর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ২০০৬ সাল (মাধ্যমিক) থেকে পূর্ণঙ্গ ভাবে চালু  হয়ে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে । 

৩০ কাঠা জমির উপর এক কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত স্কুলটি অত্যাধুনিক স্থাপত্য নকশায় সুরম্য ভবন, শহীদ মুক্তিযোদ্ধাদের  স্মৃতি ধরে রাখার জন্য নির্মিত অত্যাধুনিক শহীদ মিনার, মুক্তিযুদ্ধ ভিত্তিক অসামন্য গ্রন্থাগার; যার নাম শহীদ ফয়জুর রহমান আহমেদ পাঠাগার । এতে রয়েছে ৪ হাজারেরও বেশি বই, মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিল পত্র এবং বই পড়ার সু- ব্যবস্থা । রয়েছে সুপরিসর খেলার মাঠ, আধুনিক শিক্ষোপকরণ ও মাল্টিমিডিয়া ক্লাস রুম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy