পাওয়ার স্টেশনে বিস্ফোরণে রাজমিস্ত্রির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ পাওয়ার স্টেশন কোম্পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. মোবারক মিয়া (৩২) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন।রবিবার (১২

2024-05-12T20:43:13+00:00
2024-05-12T20:44:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাওয়ার স্টেশনে বিস্ফোরণে রাজমিস্ত্রির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৮:৪৩ পিএম  আপডেট: ১২.০৫.২০২৪ ৮:৪৪ পিএম  (ভিজিট : ১৭৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ পাওয়ার স্টেশন কোম্পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. মোবারক মিয়া (৩২) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। 

রবিবার (১২ মে) সকালে ওই রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুতায়িত হওয়ার পর এই বিষ্ফোরণ ঘটে। তখন তার গায়ে আগুন ধরলে তিনি পুড়ে মারা যান। তবে আগুনে বিদ্যুতের যন্ত্রাংশের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। 

নিহত মোবারক মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলদবাড়ী হাবির মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের ড্রেন ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের ফাঁকে তিনি সেখানে গেলে বিদ্যুতায়িত হন এবং তাৎক্ষণিক বিষ্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোবারক মিয়া মারা যান। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy