পরকীয়ার জেরে ইমামকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি

সারাবাংলা

পরকীয়ার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (১২ মে) রাত ১০টার দিকেযশোরের মনিরামপুরেউপজেলার মশ্মিমনগর ইউনিয়নের

2024-05-13T12:57:24+00:00
2024-05-13T12:57:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরকীয়ার জেরে ইমামকে কুপিয়ে জখম
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৫৭ পিএম   (ভিজিট : ২১৩)
X

পরকীয়ার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (১২ মে) রাত ১০টার দিকে যশোরের মনিরামপুরে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের জামতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ আল মামুনের ঝিকরগাছা উপজেলার কৃতিপুর গ্রামের স্থানীয় জামে মসজিদের ইমাম। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার কৃতিপুর গ্রামের হঠাৎপাড়ার রবিউল ইসলামের স্ত্রীর সঙ্গে আব্দুল্লাহ আল মামুনের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে রোববার রাত ১০টার দিকে রবিউল ইমাম আব্দুল্লাহ আল মামুনকে শ্বশুরবাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে বের হন। পথিমধ্যে জামতলা নামকস্থানে গাড়ি থেকে নেমে কাজের অজুহাত দেখিয়ে ৫ মিনিটের জন্য দূরে চলে যান রবিউল। 

ওই স্থানে রবিউলের দুই শালক আগে থেকে ওঁৎ পেতে ছিল। রবিউল চলে যাওয়া মাত্র ইমামের ওপর তারা দুইজন ঝাপিয়ে পড়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ইমামের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘাতকরা গুরুতর আহত অবস্থা ইমামকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পরপর রবিউল ঘটনাস্থলে ফিরে এলে পুলিশ তাকে আটক করে মণিরামপুর থানায় প্রেরণ করেন। আহত ইমাম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজাগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান বলেন, পরকীয়ার জেরে ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় রবিউল নামে এক যুবককে আটক করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy