যে শিশুর কান্নায় কাঁদছে পুরো দেশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গত শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় মা মারা গেলেও আহত শিশুটি বেঁচে যায়। তার ‘মা মা’ চিৎকারে ভারি

2024-05-13T13:44:53+00:00
2024-05-13T13:44:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে শিশুর কান্নায় কাঁদছে পুরো দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১:৪৪ পিএম   (ভিজিট : ২২১)
X

গত শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় মা মারা গেলেও আহত শিশুটি বেঁচে যায়। তার ‘মা মা’ চিৎকারে ভারি হয়ে ওঠে হাসপাতালের শিশু বিভাগ। তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে; যা দেখে সারাদেশের মানুষ কেঁদেছেন।

শিশুটির মামা মো. রবিন মিয়া ফেসবুকে তাদের ভিডিও দেখে রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে তাদের পরিচয় নিশ্চিত করেন। 

জানা গেছে, নিহত ওই মায়ের নাম জায়েদা (৩২)। তিনি সিলেট সুনামগঞ্জ জেলার দুয়ারা উপজেলার খুশিউড়া গ্রামের বাসিন্দা মো. রমিজ উদ্দিনের মেয়ে। বেঁচে যাওয়া দেড় বছর বয়সী শিশুটির নাম জাহিদ হোসেন।

জায়েদার বড় ভাই মো. রবিন মিয়া বাংলাদেশ বুলেটিনকে বলেন, ফেসবুকের মাধ্যমে জায়েদার মৃত্যুর খবর পাই আমরা। ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় শিশু জাহিদকে নিয়ে বসবাস করতেন জায়েদা। পারিবারিক বিরোধের কারণে স্বামী ছাড়াই বাচ্চাকে নিয়ে বসবাস করতেন তিনি। আমার বোনের কপালে এমন দুর্ভোগ লেখা ছিল যার কষ্ট তার ছোট্ট শিশুকেও বইতে হচ্ছে।

ভালুকা হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, কাপাসিয়া উপজেলার বাসিন্দা মো. ফারুক মিয়ার সঙ্গে নিহত জায়েদার দ্বিতীয় বিয়ে হয়। ফারুক স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে। ফরুকের ঘরে প্রথম স্ত্রীসহ তিনটি সন্তান রয়েছে। যে কারণে জায়েদার বিয়ে মেনে নেয়নি ফরুকের পরিবার। ফলে জায়েদার সঙ্গে তার স্বামীর যোগাযোগ না থাকায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় শিশু জাহিদকে নিয়ে বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, ঘটনার দিন রাতে তিনি রাস্তা পারাপার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy