প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১:৫৫ পিএম আপডেট: ১৩.০৫.২০২৪ ৩:০৮ পিএম (ভিজিট : ২৫১)

X
বন্ধুত্বের বন্ধনে আরেকবার আবদ্ধ হতে সারাদেশের এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের বন্ধুদের ৩য় গ্রান্ড গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ০৬ এইচ এস সি ০৮ সাপোর্ট এন্ড সলিউশনের আয়োজনে ৩য় গ্রান্ড গেট টুগেদার হয়। গত শুক্রবার (১১মে) সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর সাভার এলাকার লেক ভিউ রিসোর্টে এ ৩য় গ্রান্ড গেট টুগেদার করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫ শতাধিক এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের বন্ধুরা এই মিলনমেলায় অংশ নিয়েছেন।
এসএসসি ০৬ এইচ এস সি ০৮ সাপোর্ট এন্ড সলিউশনের এডিমিন ইঞ্জিঃ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নূর মোহাম্মাদ ও বর্ষা ইসলামের সঞ্চালনায় সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত আলোচনা সভা, ক্রেস প্রদান, বিনা মুল্যে চিকিৎসা প্রদান, লটারি, গান-নাচ শেষ অসহায় এক বন্ধুকে চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপের বন্ধুদের পাশাপাশি ৯০-এর দশকের জনপ্রিয় ব্যান্ড আর্কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসান গান গেয়ে সকলকে মাতিয়ে তোলেন।