ভাঙ্গায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় সরকারের চিকিৎসা সেবা জনগনের মাঝে ছড়িয়ে দিতে পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে ৫

2024-05-13T15:45:18+00:00
2024-05-13T15:45:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৫৩)
X

ফরিদপুরের ভাঙ্গায় সরকারের চিকিৎসা সেবা জনগনের মাঝে ছড়িয়ে দিতে পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে ৫ শতাধিক হতদরিদ্র রোগীর মাঝে  স্বাস্থ্য,গাইনি ও চক্ষু রোগ সহ নানা বিষয়ে চিকিৎসা ঔষধ ও পাওয়ারের চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  সকালে পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে) ভাঙ্গা  শাখার আয়োজনে  ভাঙ্গা মহিলা কলেজ রোড সংলগ্ন পল্লী মঙ্গল কর্মসূচির নিজ কার্যালয়ে এ কর্মসূচিতে উপকারভোগী,সংস্থার পদস্থ কর্মকর্তা- কর্মচারী ও নানা পেশার লোক উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি( পিএমকে) ফরিদপুর জোনের প্রধান সহকারী পরিচালক লুৎফর রহমান মজুমদার।এ সময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি( পিএমকে) প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ইনচার্জ (স্বাস্থ্য)ডাঃ মোঃ মনিরুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি(পিএমকে) ভাঙ্গা এরিয়া  শাখার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ,ভাঙ্গা শাখা ব্যবস্থাপক চিত্তরঞ্জন রায়, ফরিদপুর জোনের আইটি  অফিসার শুভ শাহা,জোনাল হিসাব রক্ষক রাকিব হাসান প্রমুখ।

প্রধান অতিথি মোঃ লুৎফর রহমান মজুমদার বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর মানবতার ডাকে সাড়া দিয়ে হতদরিদ্র রোগীদের সেবা করে যাচ্ছে। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy