লোহাগড়ায় কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামে ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার (১৩ মে)

2024-05-14T11:27:40+00:00
2024-05-14T11:27:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় কিশোরের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১১:২৭ এএম   (ভিজিট : ১৬৫)
X

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামে ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৩ মে) রাত ৯ টার দিকে পৌরসভার লক্ষীপাশা গ্রামে মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়কে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা বিস্তারিত জানা যায়নি। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy