‘ছাত্রলীগের ওপর বড় কোনো সন্ত্রাস নেই’ বললেন ছাত্রলীগ নেতা

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নেই’- শরীয়তপুরের জাজিরা উপজেলার টিঅ্যান্ডটি মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী

2024-05-14T12:37:31+00:00
2024-05-14T12:37:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ছাত্রলীগের ওপর বড় কোনো সন্ত্রাস নেই’ বললেন ছাত্রলীগ নেতা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১২:৩৭ পিএম   (ভিজিট : ২১৫)
X

‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নেই’- শরীয়তপুরের জাজিরা উপজেলার টিঅ্যান্ডটি মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির নির্বাচনী সভায় এমন বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারি। 

তার এ বক্তব্য এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে রুবেল বেপারিকে বলতে শোনা যায়, ‘আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারিনা। কেননা এই উপজেলা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব সময় রাজনীতির নামে ব্যবসা করি। আর নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেইসব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই, কোনো শক্তি নেই।’
রুবেল বেপারি

রুবেল বেপারি

ছাত্রলীগ নেতা রুবেলের এমন কর্মকাণ্ড এই প্রথম নয়। আগেও বিতর্কিত কর্মকাণ্ডে তিনি সমালোচিত হন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারির নেতৃত্বে গত বছরের ১৩ ফেব্রুয়ারি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ ও আসবাবপত্রের জন্য আহ্বান করা দরপত্রের বাক্স ভেঙে ফেলা হয়। পরে দরপত্রগুলো ছিনিয়েও নেন বলে অভিযোগ ওঠে। 

বক্তব্যের জন্য জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

রুবেল বেপারির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেদ উজ্জামান। তিনি বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনলাম। সে যদি এমন বক্তব্য দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, রুবেল বেপারি গত বছরের ৩০ মে শরীয়তপুরে আলোচিত পদ্মা সেতু দক্ষিণ থানায় ৭২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সঙ্গে একত্রিত হয়ে আসামিদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy