নির্বাচনী সভার বিরিয়ানি ম্যাজিস্ট্রেট দিলেন মাদ্রাসায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভা থেকে বিরিয়ানি জব্দ করে মাদ্রাসায় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার

2024-05-14T13:04:00+00:00
2024-05-14T13:04:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচনী সভার বিরিয়ানি ম্যাজিস্ট্রেট দিলেন মাদ্রাসায়
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১:০৪ পিএম   (ভিজিট : ১৯০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভা থেকে বিরিয়ানি জব্দ করে মাদ্রাসায় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সড়ক বাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনের সমর্থনে সভায় অভিযান চালিয়ে বিরিয়ানি গুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে আখাউড়ার সড়ক বাজারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূইয়ার আনারস প্রতীকের সমর্থনে সভা আয়োজন করে জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ এবং হকার্স লীগ। সেখানে রিকশা ভ্যান লীগের সভাপতি মুসলিম ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানী, দানিস খলিফা প্রমুখ। সেখানে সভা শেষে ভুড়িভোজের জন্য কয়েক ডেকচি বিরিয়ানি রান্না করে রাখা হয়। এই খবরে সভায় উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম। তিনি এখান থেকে দুই ডেকচি বিরিয়ানি জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এস এম রাহাতুল ইসলাম জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখান থেকে দুই ডেকচি বিরিয়ানি জব্দ করা হয়। বিরিয়ানি গুলো স্থানীয় একটি মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy