মোরেলগঞ্জে ইজিবাইক শ্রমিকের খুনি আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান খান(২৫) এর হত্যাকারি বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে আহাদ শেখকে(১৭) আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকাল

2024-05-14T14:34:12+00:00
2024-05-14T14:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে ইজিবাইক শ্রমিকের খুনি আটক
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ২:৩৪ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৪ ২:৪১ পিএম  (ভিজিট : ১২৯)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান খান(২৫) এর হত্যাকারি বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে আহাদ শেখকে(১৭) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে ভাটখালী গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আমতলা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ইজিবাইক শ্রমিক আল ইমরান খানকে ছুরিকাঘাতে হত্যা করে ভ্যান শ্রমিক আহাদ। ইমরান খান পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরণী পর্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে। 

জানা গেছে, ইমরান খান ইজিবাইকে করে মোরেলগঞ্জে সুপারি বিক্রি করতে যাবার পথে আমতলা এলাকায় ভ্যান শ্রমিক আহাদের ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে আহাদ ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে আহাদ ইমরানের বুকে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। 

এবিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতভর অভিযান চালিয়ে ইমরানের ঘাতক কিশোর আহাদকে সকালে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy