ডিমলায় আগুনে পুড়ে বসতবাড়ি ভষ্মীভূত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী ডিমলায় আগুনে পুড়ে বসত বাড়ী ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত

2024-05-14T15:05:44+00:00
2024-05-14T15:05:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় আগুনে পুড়ে বসতবাড়ি ভষ্মীভূত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:০৫ পিএম   (ভিজিট : ৫০৫)
X

নীলফামারী ডিমলায় আগুনে পুড়ে বসত বাড়ী ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট গ্রামে মৃত মতিউর রহমানের পুত্র ওবায়দুল ইসলামের বাড়ীতে।

জানা যায়, মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসীরা বলেন- বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের বসতবাড়ীতে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়।  

খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস সহ এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিমলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো: মোজাম্মেল হক ও লিডার নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায়।

তারা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারনে আগগুনের সূত্রপাত ঘটেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy