২১ কৃষক ভর্তুকি মূল্যে পেল কৃষি যন্ত্র

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে কৃষি মন্ত্রনালয়ের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মুল্যে কম্বাইন হারভেস্টর পাচ্ছেন ২১জন কৃষক।৩০লাখ ৫০হাজার

2024-05-14T15:16:48+00:00
2024-05-14T15:16:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২১ কৃষক ভর্তুকি মূল্যে পেল কৃষি যন্ত্র
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:১৬ পিএম   (ভিজিট : ৩১৩)
X

নীলফামারীতে কৃষি মন্ত্রনালয়ের সমন্বিত ব্যবস্থাপনার  মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মুল্যে কম্বাইন হারভেস্টর পাচ্ছেন ২১জন কৃষক।
 
৩০লাখ ৫০হাজার  টাকা দামের এই কৃষি যন্ত্র সুবিধাভোগী কৃষকরা পাবেন ১৫লাখ ২৫হাজার টাকা দামে। নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রামনগর  ইউনিয়নের কৃষক হামিদুল ইসলামের হাতে চাবি তুলে দিয়ে কম্বাইন হারভেস্টর বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের সভাপতিত্বে বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। 

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুশফিকুর রহমান ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, এই কৃষি যন্ত্রের ফলে শ্রমিক সংকট দুরীকরণ, অর্থনৈতিক ও সময় সাশ্রয় হবে কৃষকের। পাশাপাশি এক যন্ত্র দিয়ে ধান কর্তন ও মাড়াই করতে পারবেন কৃষকরা। এরফলে লাভবান হবেন কৃষকরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে ২১জন কৃষককে এই কৃষি যন্ত্র (কম্বাইন হারভেস্টর) ভুর্তকি মুল্যে দেয়া হচ্ছে। ২১টি যন্ত্রের মুল্য ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। 
যন্ত্রটি অর্ধেক দামে কৃষকরা কিনতে পারবেন এবং বাকি অর্ধেক টাকা সরকার পরিশোধ করবে। কৃষি যান্ত্রিকীকরণ কর্মসুচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy