প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৫:০৩ পিএম (ভিজিট : ১১৮)

X
টেকসই খামার ও পরিবেশের জন্য ইতিবাচক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক গবাদিপশু পালন এবং মানসম্পন্ন নিরাপদ দুধ-মাংস উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দ্যা একমি ল্যাবরেটরীজ ও বেসরকারি সংস্থা সজাগ এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার ধামরাই উপজেলায় অবস্থিত সজাগ ট্রেনিং সেন্টারে ১৩ মে সকালে গবাদি পশুর সেবা প্রদানকারীদের (এলএসপি) অংশগ্রহনে "সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সজাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী প্রধান আব্দুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম জাহান।
কর্মশালায় বক্তারা টেকসই খামার ও পরিবেশের জন্য ইতিবাচক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক গবাদিপশু পালন এবং মানসম্পন্ন নিরাপদ দুধ ও মাংস উৎপাদন নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য সহায়ক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ভেটেরিনারি বিভাগের এজিএম রাসেদুর রহমান রঞ্জু, একই বিভাগের এজিএম মুকুট দাশ শর্ম্মা, ভেটেরিনারি বিভাগের ব্যবস্থাপক সৈয়দ নওয়াজেশ আলী, ডেপুটি সেলস ম্যানেজার ডা. ফারহানা দিবা, এসিস্ট্যান্ট ম্যানেজার ডা: মো: মেহেদুল ইসলাম, সজাগের প্রানি সম্পদ বিভাগের কো-অর্ডিনেটর ডা. অখিল রঞ্জন বারুরিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।