মেয়ের সাথে এসএসসি পাস করলেন ৪৮ বছর বয়সী মা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

৪৮ বছর বয়সে মেয়ের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করলেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা।রোববার প্রকাশিত

2024-05-14T17:11:32+00:00
2024-05-14T17:30:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেয়ের সাথে এসএসসি পাস করলেন ৪৮ বছর বয়সী মা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৫:১১ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৪ ৫:৩০ পিএম  (ভিজিট : ১৭২)
X

৪৮ বছর বয়সে মেয়ের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করলেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা। 

রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, আসমাতিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৪ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন ৩ দশমিক ৬৪ জিপিএ। আর তার মেয়ে মাফরুহা শাহ মৌহিনী স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩ দশমিক ৫০ জিপিএ উত্তীর্ণ হয়েছে।  এখানে মেয়ের চেয়ে বেশি জিপিএ পেয়ে পেয়েছেন সাবিয়া।

সাবিয়া সুলতানা জানান, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থাতে আমার বিয়ে হয়ে যায়। এর পর ৩৩ বছর ধরে সংসারের সামলাচ্ছি। তিন মেয়ে স্কুল ও কলেজে পড়ছে। এর মধ্যে পরপর দুইবার সৈয়দপুর পৌরসভার ১-২-৩ নং ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিল নির্বাচিত হই। এরপর পড়ালেখার প্রতি আগ্রহ বেড়ে যায়। সেই আগ্রহ থেকেই আবার স্কুলে ভর্তি হই।  এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আল্লাহর রহমতে পাশ করেছি। আমি দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করেন তিনি।

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. আতিয়ার রহমান বলেন, পড়ালেখার কোনো বয়স হয় না। কারণ  ইচ্ছা থাকলে যে কোনো বয়সে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব। এ ক্ষেত্রে সাবিয়া সুলতানাকে  দেখে অনেক নারীই উদ্বুদ্ধ হচ্ছেন। 

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, সাবিয়া সুলতানা এ বয়সেও এসএসসি পাশ করায় আমরা খুশি। সৈয়দপুর পৌর পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy