খুলনায় আড়াই কেজি গাঁজা ও ইয়াবাসহ ৮ কারবারি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা নগরীতে মাদকবিরোধী অভিযানে দুই কেজি ৫৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আট জন মাদক কারবারি

2024-05-14T19:05:32+00:00
2024-05-14T19:05:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় আড়াই কেজি গাঁজা ও ইয়াবাসহ ৮ কারবারি গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:০৫ পিএম   (ভিজিট : ২২৬)
X

খুলনা নগরীতে মাদকবিরোধী অভিযানে দুই কেজি ৫৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আট জন মাদক কারবারি গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।

কেএমপির মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান জানান, আটককৃতরা হলো পিরোজপুরের ভান্ডারিয়ার ধাওয়া গ্রামের আঃ রশিদের ছেলে মোঃ নাছির উদ্দিন (৫৫) (বর্তমান খুলনার দিলখোলা রোডে বসবাস), নতুন বাজার লঞ্চঘাট এলাকার মনজুর শেখের ছেলে মোঃ সোহেল রানা (২৫), একই এলাকার সৈয়দ আলীর মেয়ে ছামিয়া আক্তার (২১), খালিশপুরের বাস্তহারা এলাকার আবুল হাওলাদারের মোঃ শুকুর আলী (২৭), একই এলাকার তছির উদ্দিনের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৪৮), খান জাহান আলী থানার সোনালী জুট মিলস কোয়ার্টারের মো. হুকুম আলী হাওলাদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৩৫), চুয়াডাঙ্গার বাংলা মোড়ের (বর্তমানে খালিশপুরের বসবাস) মো. জহুরুল ইসলামের ছেলে মোঃ একরাম হোসেন (৪৮) এবং সোনাডাঙ্গার ছোট বয়রা মার্কেট রোডের শাহজামাল শেখের ছেলে শাকিল হোসেন (৩৪)। 

এসময় তাদের কাছ থেকে দুই কেজি ৫৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছয়টি মাদক মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy