বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন।মঙ্গলবার

2024-05-14T21:33:49+00:00
2024-05-14T21:33:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২১২)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর (শেখ হাসিনা) সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।

জিতুর বাবা কয়লান মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় উঠেন। দত্তখোলা এলাকায় আসার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি দুর্ঘটনা ঘটে।  আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতুকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, বিষয়টি কেউ থানায় অবগত করেনি। আমি খোজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো ব্যবস্থা করব। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy