লিচুর বিচি গলায় আটকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার বড়টিয়া

2024-05-15T10:54:59+00:00
2024-05-15T10:54:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিচুর বিচি গলায় আটকে আওয়ামী লীগ নেতার মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ১০:৫৪ এএম   (ভিজিট : ২৫২)
X

মানিকগঞ্জে ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ মিয়া (৬৫)। ওই গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আব্দুল মজিদ মিয়া । তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন জানান, মঙ্গলবার আব্দুল মজিদ মিয়ার মেয়েরা গ্রীষ্মকালীন ফল লিচু নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় হঠাৎ একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy