ভুলুয়া নদীতে মাটি কাটার দায়ে দুই জনকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতির ভুলুয়া নদী থেকে মাটি কাটার দায়ে দুই জনের আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এদের মধ্যে

2024-05-15T15:08:45+00:00
2024-05-15T15:08:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুলুয়া নদীতে মাটি কাটার দায়ে দুই জনকে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৩:০৮ পিএম   (ভিজিট : ২২৪)
X

লক্ষ্মীপুরের রামগতির ভুলুয়া নদী থেকে মাটি কাটার দায়ে দুই জনের আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এদের মধ্যে একজনের দুই লাখ টাকা, অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, কামাল উদ্দিন (৪২) ও মো. শরিফ (৩৪)।

বুধবার (১৫ মে) সকালে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার চর বাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর কলাকোপার দীনু মাঝির খেয়া ঘাট সংলগ্ন ভুলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মঙ্গলবার (১৪ মে) দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর সংশ্লিষ্ট ধারায় এদের একজনের দুই লাখ এবং অন্যজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

এসময় মাটি পরিবহনের সাথে জড়িত ৩ টি ট্রাকের চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy