গৌরনদীতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীর উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি (কাঁঠালতলী) গ্রামের কাজী ভিলায় বাথরুমের গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চোরচক্র ওই

2024-05-15T15:27:08+00:00
2024-05-15T15:27:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৩:২৭ পিএম   (ভিজিট : ১৬৮)
X

বরিশালের গৌরনদীর উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি (কাঁঠালতলী) গ্রামের কাজী ভিলায় বাথরুমের গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

চোরচক্র ওই বাসা থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামের কৃষি ব্যাংক কর্মকর্তা কাজী জিয়ার বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

কাজী জিয়ার ছোট ভাই কাজী সাইমন অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। গভীর রাতের দিকে বাথরুমের গ্রীল কেটে চোরচক্র বাসায় প্রবেশ করে। এ সময় তারা আলমিরা ভেঙে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুই লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজও নিয়ে যায়।

 সকালে আমরা ঘুম থেকে উঠে আলমিরাসহ বিভিন্ন সুকেজের মালামাল এলোমোলো দেখতে পাই। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হযেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা কাজী জিয়ার বাসায় চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy