চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে হজ্জ প্রশিক্ষণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি হামজা এয়ার ইন্টারন্যাশনাল এর আমানাহ হজ্জ গ্রুপ বাংলাদেশ

2024-05-15T17:50:19+00:00
2024-05-15T17:50:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে হজ্জ প্রশিক্ষণ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ২৬২)
X

নোয়াখালীর চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি হামজা এয়ার  ইন্টারন্যাশনাল এর  আমানাহ হজ্জ গ্রুপ বাংলাদেশ এর হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  ১৫ মে  ১১ টায় চাটখিল বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টে দেড় শতাধিক হজ্জ যাত্রীদের নিয়ে মক্কা ও মদিনার হজ্জ স্পটগুলো প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরেন এবং অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যাত্রা শুরু, ফ্লাইটের সময়, ইহরাম বাঁধা এবং হজ্জের ফরজ, ওয়াজিব, সুন্নত এবং এর ফজিলত সম্পর্কে নানা বিষয়গুলো তুলে ধরেন মোয়াল্লেমগণ।

আমানাহ হজ্জ গ্রুপ বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মোরশেদ আলমের সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি হামজা এয়ার ইন্টারন্যাশনাল এর আমানাহ হজ্জ গ্রুপ বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মোরশেদ আলম সভাপতিত্ব করেন। ট্রাভলস উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ  মাওলানা মহি উদ্দিন হাছান।

উপস্থিত ছিলেন ট্রাভলস ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুল ইসলাম মঞ্জু, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কড়িহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন জামেয়া ওসমানীয়া মাদ্রাসার মুহাদ্দিস  মাওলানা হারুন রশীদ। 

উপস্থিত ছিলেন চাটখিল দক্ষিণ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম হোসেন, মাওলানা নুরুল ইসলাম, ডাক্তার হারুন রশিদ প্রমুখ। হজ্ব যাত্রীগন জানান, 'হজ্ব গমনের আগে এই প্রশিক্ষণ তাদেরকে নির্ভুল ও শুদ্ধভাবে হজের ফরজ ও সুন্নতগুলো পালনে সাহায্য করবে। প্রশিক্ষণ শেষে হজ্ব যাত্রীদের নিয়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কড়িহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।

 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy